ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের দিঘলী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম রোকেয়া বেগম (৬০)। তিনি ওই গ্রামের কালু মিয়ার স্ত্রী। এই হত্যাকাণ্ডে জড়িত ছেলে নূরে আলমকে (২২) আটক করেছে পুলিশ।

নিহত রোকেয়ার বড় মেয়ে মায়া আক্তার জানান, আমার ছোট ভাই নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। সে প্রায় সময় আমাকে এবং মাকে মারধর করত। আজকে দুপুরে মায়ের সঙ্গে ভাত খেয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে ঘরের দরজার সামনে মাকে দেখতে পেয়ে নুরে আলম হঠাৎ একটি ইট নিয়ে মায়ের মাথায় এলোপাতাড়িভাবে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে নুর আলমকে আটক করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত)  ছানোয়ার হোসেন বলেন, রোকেয়া বেগমের পরিবারের লোকজন থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনার সত্যতা পেয়ে নুর আলমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। নুর আলম একজন মানসিক রোগী। তাদের পরিবারের অনেকেই এই রোগে আক্রান্ত। তারপরও আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় কী ধরনের মামলা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু

আপডেট সময় : ০৪:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪