ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শহীদ নয়নের জানাজা অনুষ্ঠিত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

রাজধানীর কাঁঠালবাগান ঢাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মো. নয়ন (২৫) ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল শুক্রবার মারা যান ।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার শ্বশুর এরশাদ আলী কান্নায় ভেঙে পড়েন। জানাজায় ইমামতি করেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

নয়ন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোব্দা এলাকায় লোকমান হোসেনের ছেলে । সে কাঁঠালবাগান এলাকায় থেকে মোটরসাইকেলের গ্যারাজে কাজ করত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে কাঁঠালবাগান ঢালে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়।

নিহত নয়নের শ্বশুর মো. এরশাদ আলী বলেন, নয়ন কাঁঠালবাগান ঢাল এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। ওই এলাকায় গত ৪ আগস্ট দুপুরের দিকে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ না ফেরার দেশে চলে গেছেন।

জানাজা  শেষে নয়নকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়। সেই খানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ নয়নের জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪