কেউ পাশে নেই যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে চন্দনাইশে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ১১ টায় চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে ওয়াকাথনের (ওয়াকিং ম্যারাথন) মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অফিসের নিবন্ধিত বিভিন্ন এতিমখানা, স্বোচ্ছাসেবী সংগঠন ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র্যালি করা হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা ও ওয়াকাথন (ওয়াকিং ম্যারাথন) প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় চন্দনাইশ উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কমকর্তা মীর ইমরান হোসেন, সহকারী প্রাণী সম্পদ কমকর্তা ড. ফয়সাল প্রাথমিক শিক্ষা কমকর্তা কবির হোসেন , যুব উন্নয়ন কমকর্তা আ.ন.ম সালেহ উদ্দিন, কোডেক ব্যবস্থাপক মাহমুদুল হক,ছাত্র প্রতিনিধি হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিউল আজম।
মো. জিয়া উদ্দিন 





































