ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুই জন নিহত

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুই জন নিহত হয়েছে। বুধবার বিকেলে রামগতি-লক্ষ্মীপুর  সড়কের হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকায় বজলুল হক মাঝির ছেলে মো.নাহিদুল ইসলাম (১৭) ও জামালপুরের রাশিদুজ্জামান (৬৫)।

জানা যায়, মো.নাহিদ বুধবার সকালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালনে যোগ দেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাশিদুজ্জামান নামের এক পথচারীকে চাপা দেয়।

মুমূর্ষু অবস্থায় দুই জনকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

পরে বৃদ্ধ রাশিদুজ্জামানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে তাকেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বৃদ্ধ রাশিদুজ্জামান জামালপুর থেকে কমলনগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

কমলনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুই জন নিহত

আপডেট সময় : ১১:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫