ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কুড়িগ্রামে ঘুমন্ত শিশু নিখোঁজ, একদিন পর সেফটিক ট্যাংকে মিলল লাশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি ব্যাপারীটারী গ্রামের এক বাড়িতে বিছানায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয় সাত মাসের শিশু আদিবা। এ ঘটনার একদিন পর বাড়ির সেফটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিজ বাড়ির পেছনের সেফটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ

এর আগে, সোমবার দুপুরে ঘরে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে শিশুটি নিখোঁজ হওয়ার দাবি করে শিশুর বাবা আমিনুর ইসলাম ও মা জান্নাতুল বেগমসহ শিশুটির দাদী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঘরের ভেতর ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা আদিবা নামের সাত মাসের শিশুটিকে খুঁজে পায় না তার দাদী আমেনা। পরে শিশুটির বাবা-মাসহ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে শিশু নিখোঁজের বিষয়টি সোমবার থানা পুলিশকে অবগত করে।

পুলিশ সেদিনই ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাড়ির বিভিন্ন জায়গাসহ প্রতিবেশিদের খোঁজ করেও শিশুটিকে খুঁজে পায়নি। পরদিন মঙ্গলবার দুপুরে পুলিশ শিশুটির বাড়ির সেফটিক ট্যাংকে খুঁজতে গিয়ে শিশুটির মরদেহ খুঁজে পায়।

পুলিশ জানায়, পরিবারের লোকজনের অভিযোগ ওই বাড়িতে আগে থেকে প্রায় সময় বাড়ির বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটতো। পরে সোমবার শিশুটি হঠাৎ ঘর থেকে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ পুলিশ সেফটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির মা, বাবা ও দাদীকে জিজ্ঞাসাবাদের মঙ্গলবার বিকেলে থানায় নেয় পুলিশ।

নাগেশ্বরী থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা-মা ও দাদীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এখনও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। শিশুটিকে হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালানো হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে ঘুমন্ত শিশু নিখোঁজ, একদিন পর সেফটিক ট্যাংকে মিলল লাশ

আপডেট সময় : ০৮:১৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫