ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পার্বত্য চট্টগ্রাম বা কোথাও ইন্টারনেট বন্ধ করা হয়নি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম বা কোথাও ইন্টারনেট বন্ধ করা হয়নি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি। অল্প একটু যা সমস্যা হয়েছে, তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। সেখানে নেট সেবা নির্বিঘ্ন আছে।

আজ শনিবার ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম একথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল। এবং সেটাকে খুবই ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে যে, ইন্টারনেট বন্ধ হইছিল। এ রকম কোনো নির্দেশনা হয়নি। এমন কোনো ঘটনাও ঘটেনি।’

দীর্ঘসময় পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ ছিল এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। বলেন, এই বিষয়টি সত্য নয়।

এ সময় তথ্য উপদেষ্টা বলেন, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্রও থেমে নেই। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।

ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে নাহিদ বলেন, ‘ত্রাণ কার্যক্রম সন্তোষজনকভাবে হয়েছে। পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে। আশা করছি, সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না।’

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘বন্যা ভারতের উজানের পানিতে সৃষ্টি হয়েছে। আমরা আগেও বলেছি, ভরত যা করেছে তা ঠিক হয়নি।’

এ সময় তথ্য উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বা কোথাও ইন্টারনেট বন্ধ করা হয়নি

আপডেট সময় : ০৬:২৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪