ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মেয়েসহ ৪ জন নিহত বগুড়ায় সড়ক দুর্ঘটনায়

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় বাবা- মেয়েসহ তিনজন এবং গাবতলীতে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় নারী নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু বেতার কেন্দ্রের সামনে এবং গাবতলী- সুখানপুকুর সড়কে চামুরপাড়া নামক স্থানে দুর্ঘটনা দু’টি ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী ব্যাটারি চালিত একটি ভ্যান দরগাহাটের দিকে যাচ্ছিল। কাহালু বেতার কেন্দ্রের সামনে ভ্যানের সামনের চাকা খুলে যায়। এ সময় পিছন থেকে একটি ট্রাক যাত্রীসহ ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ফারুক হোসেন (৪০) মারা যান। পুলিশ ও স্থানীয় লোকজন আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে ফারুক হোসেনের মেয়ে হুমাইয়ারা (৯) ও ভ্যান চালক শাহিনুর ইসলাম (৫০) মারা যান।

ওসি বলেন, নিহত তিনজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, সকাল ১০টার দিকে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় রেশমী বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের জোবায়ের হোসেনের স্ত্রী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

বাবা-মেয়েসহ ৪ জন নিহত বগুড়ায় সড়ক দুর্ঘটনায়

আপডেট সময় : ০৫:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪