চন্দনাইশে প্রায় ১০ হাজার শীতার্তদের মাঝে সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ শুক্রবার উপজেলার এলাহাবাদ মাদ্রাসার মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সাংগু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ তাহের। এই সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার কাজী হাবিবুল বশার সুমন। সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহ, বিজিসি ট্রাস্টের রেজিস্টার ড. এম এ সোয়েব। প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা অলি উল্লাহ, মোরশেদুল আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, শিক্ষক আমজাদ হোসেন, আবদুল হালিম, জাহাঙ্গীর আলম, মো. জিয়া উদ্দীন প্রমুখ।
সভায় সাবেক ক্রিকেটার সুমন বলেন, মানবতার জন্য জীবন গঠনের জন্য সমাজবদ্ধ মানুষ এবং সামাজিকতা একই সূত্রে গাঁথা। বিষয়টিকে ধারণ করে সামাজিক দায়বদ্ধতার আলোকে আর্তমানবতার সেবায় প্রতিবছরের ন্যায় সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। তিনি এই উদ্যোগকে অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তরবঙ্গে ২৫ হাজার , চন্দনাইশে ১০ হাজার ও পটিয়াতে ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
মো. জিয়া উদ্দীন 





































