ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী

“নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না”

  • মো. জিয়া উদ্দিন
  • আপডেট সময় : ০৩:২৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। একইসঙ্গে শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে কোনো সরকার এলেও সমস্যা থেকেই যাবে।
গতকাল চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন এলডিপি ও অঙ্গসংগঠনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
কর্নেল অলি আহমদ বলেন, থানায় পুলিশ আছে, কোনো কাজ করছে না। প্রশাসন আছে কিন্তু কাজ করছে না। যারা সরকারে আছে তাদের কথা শুনছে না।
ভোটাধিকার প্রয়োগে সতর্ক করে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ বলেন, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু অন্যরা ডাকাতি করছে, চাঁদাবাজি করছে। তাহলে লাভটা কি? দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে। ঠিকভাবে মেম্বার-চেয়ারম্যান বানাতে হবে। আবেগে নয়, বিবেককে কাজে লাগাতে হবে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এপিপি মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম. এয়াকুব আলী। এছাড়া সম্মেলনে চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে এনামুল হক বৈলতলী ইউনিয়ন এলডিপির সভাপতি ও নুরুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

“নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না”

আপডেট সময় : ০৩:২৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪