ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারাবন্দী সাবেক এমপি রাগেবুলের ‘হার্ট অ্যাটাক’ ঢাকায় প্রেরণ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান (রিপু) কারাগারে যাওয়ার ছয় দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে বুকে ব্যথা অনুভব করলে তাকে বগুড়া কারাগার থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

বগুড়া কারাগারের জেল সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, রাগেবুল আহসান দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত শুক্রবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরের পর হার্ট অ্যাটাক করলে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ জানিয়েছেন, রাগেবুল আহসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রাগেবুল আহসান ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন, গত বৃহস্পতিবার নেত্রকোনা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। বগুড়া-৬ (সদর) আসনের এ সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। ২৬ ডিসেম্বর তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এদিকে, গত ১১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বগুড়া কারাগারে বন্দী অবস্থায় আরও ৪ জন আওয়ামী লীগ নেতা হার্ট অ্যাটাকে মারা যান। তাদের মধ্যে গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মতিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুল লতিফ এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

কারাবন্দী সাবেক এমপি রাগেবুলের ‘হার্ট অ্যাটাক’ ঢাকায় প্রেরণ

আপডেট সময় : ১২:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪