ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বান্দরবানে লামায় ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

বান্দরবানের লামায় রাতের আধারে ত্রিপুরা সম্প্রদায়ের ১৭টি বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে লামা উপজেলার সরই ইউপির নতুন তংগোঝিরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের তংগঝিরি পাড়ার এসপি বাগানে ত্রিপুরা সম্প্রদায়ের ১৯টি পরিবার বসবাস করত। বড়দিনের ধর্মীয় উৎসব উপলক্ষে মঙ্গলবার পাড়ার সকলেই পার্শ্ববর্তী তংগঝিরি পাড়া গীর্জায় যায়। পাড়ায় কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা পাড়ার বসতঘরগুলোতে আগুন লাগিয়ে দেয়। এতে পাড়ার ১৭টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে লামা উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব বলেন, ‘নতুন তংগঝিড়ি পড়ার ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। সেখানে হিংসাত্মকভাবে ১৭টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ দেওয়ার জন্য পরামর্শও দেওয়া হয়েছে। আপাতত ১৭টি পরিবারের জন্য কম্বল, খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে।

লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মো. এনামুল হক ভুঁইয়া বলেন, ‘লামায় সরই ইউনিয়নের দুর্গম তংগঝিড়ি এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। ৫ আগস্টের পর ভূমি সংক্রান্ত বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও বেদখল সংক্রান্ত ঘটনা রয়েছে। যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানে লামায় ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

আপডেট সময় : ১১:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪