ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ১২:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১০৯৮ বার পড়া হয়েছে

বান্দরবানে বর্ণিত আয়োজনে খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হচ্ছে।

এ উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী নর,নারী ও যুবক,যুবতীরা মেতে ওঠেছে নানা উৎসবে। গীর্জায় গীর্জায় চলছে সমবেত প্রার্থনা।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই খ্রিষ্টান ধর্মালম্বী শিশু,নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের জন্য বিশেষ প্রার্থনা করে, প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করে সকলে।

খ্রিষ্ট ভক্তরা এসময় যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহবান জানান। সমবেত প্রার্থনা শেষে সকলে মিলিত হয়ে যীশুর আরাধনায় সমবেত সংগীত পরিবেশন করে।

এসময় সমবেত প্রার্থনা পরিচালনা করেন ফাতেমা রাণী ক্যাথলিক গীর্জার পাল,পুরোহিত ফাদার সুধীর দাশ সিএস সি।মূলত, খ্রীষ্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। তাই খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।

খ্রিস্টান সপ্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও এ দিন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করে থাকেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বান্দরবানে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

আপডেট সময় : ১২:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪