ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানের দূর্গম এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০৪:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উদযাপন উপলক্ষে বান্দরবানের দূর্গম এলাকায় শীত বস্ত্র ও উপহার সামগ্রী বিতরন করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর তত্ত্বাবধানে বড়দিনকে সামনে রেখে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কার্যক্রমের অংশ হিসেবে ৩৮ ই বেংগল এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন কর্তৃক দেবতাপাহাড় আওতাধীন ক্যাপলংপাড়ার খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এবং বড়দিন উদযাপনের গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনী স্থানীয় গির্জা সমূহে ধর্মযাজকদের বাইবেল বিতরণ এবং কোমলমতি শিশুদের মাঝে খেলনা বিতরণ করে। এছাড়াও, শীতের তীব্রতা মোকাবিলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ করে। বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর এসকল কার্যক্রম স্থানীয় জনসাধারণের মধ্যে অত্যন্ত প্রশংসিত হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় উপ-অধিনায়ক বলেন, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিরাপত্তা বাহিনীকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাসম্ভব সাহায্য ও সহযোগীতা করে আসছেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই এই অঞ্চলের সকল স্তরের জনগণের মূলমন্ত্র। এ অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ী জনসাধারণের জীবন যাত্রার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ হতে ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।

আপলোডকারীর তথ্য

মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

বান্দরবানের দূর্গম এলাকায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৪:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪