ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বান্দরবানে আলোচিত চোর চক্রের মূলহোতা গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

বান্দরবানে আলোচিত চোরচক্রের মূলহোতা মংহাইসিং মার্মা (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা শহরের মধ্যম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মংহাইসিং মার্মা জেলা শহরের মধ্যম পাড়া এলাকার মংবোয়াই মার্মার ছেলে। দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার।

পুলিশ জানায়, বান্দরবান জেলা শহরের মধ্যম পাড়া এলাকায় গত ২০ ডিসেম্বর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মেথুইচিং মার্মা বাদী হয়ে বান্দরবান সদর থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে বান্দরবান সদর থানার পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকালে মধ্যম পাড়া এলাকা থেকে চোর চক্রের মূলহোতা মংহাইসিং মার্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার দেয়া তথ্য অনুযায়ী ২টি স্বর্ণের বালা, ৩টি স্বর্ণের চেইন, ৭টি স্বর্ণের আংটি, কানের দুলসহ চুরি হয়ে যাওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, বান্দরবান জেলার মধ্যম পাড়া এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে মংহাইসিং মার্মা নামে চোরচক্রের মূলহোতাকে আটক করেছে পুলিশ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানে আলোচিত চোর চক্রের মূলহোতা গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

আপডেট সময় : ০৫:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪