ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ গরুসহ তিনজন আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা তিনটি গরুসহ তিন চোরাকারবারিকে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাখের আলী বিওপির একটি টহলদল গোয়ালডুবি ঘাট এলাকা থেকে গরুসহ তাদের আটক করে।

বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান।

তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি ঘাট এলাকায় নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপান সংবাদে জানতে পারে গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সংবাদে ওই বিওপির টহলদল ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তিনজনকে গরু নিয়ে যাওয়ায় তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে গরুসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গরুগুলো ভারত থেকে নিয়ে আসছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশে জিরো টলারেন্স।

আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলীর গ্রামের জালাল উদ্দীন বাকিদুর রহমান (৩৫), একই উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামের সোনাউদ্দীনের ছেলে শাহিদুল ইসলাম (৩৫), শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর গ্রামের শফিকুল ইসলামের আব্দুল করিম (৩০)।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ গরুসহ তিনজন আটক

আপডেট সময় : ০১:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪