ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজনীতিবিদরা চান না আলেমরা সত্য কথা বলুক : হাসনাত আব্দুল্লাহ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা রাজনীতিবিদ তারা চান না আলেমরা সত্য কথা বলুক। তারা চান না তাদের জায়গাটা আপনাদের (আলেমদের) দিয়ে দিক। এখন আর সেদিন নেই। এখন আপনারা আলেম সমাজ প্রতিটি মাহফিলে, মসজিদে সব জায়গায় নির্ভয়ে সত্য কথা বলবেন।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় ও শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা যারা মানুষ হত্যা করেছেন, তারা দেখবেন জেল থেকে বের হলে খুব হাসে। মনে হয় জেলের ভেতর তারা পিকনিকে ছিলেন। কিন্তু আমরা দেখেছি আলেম ওলামাদের যখন জেলে নিয়ে যাওয়া হতো কিংবা বের করা হতো তাদের কোমরে রশি বেঁধে নিয়ে যাওয়া হতো কোরবানির পশুর মতো। আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখেছি, একজন আলেম ওয়াজে কী বলবেন আর কী বলবেন না সেটি ঠিক করে দিতেন ক্লাস ফাইভ পাস নেতা।

তিনি বলেন, দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে। দখলদারির অবসান হয়নি, শুধু দখলবাজদের পরিবর্তন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আলেম সমাজ মসজিদে মসজিদে এসব চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এ বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে। কেউ যেন সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগাতে না পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘু রয়েছে, তারা এ দেশে সবচেয়ে বেশি নিরাপদ। আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব।

সমাজের সার্বিক বিষয়ে কথা বলা আলেম-ওলামাদের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে, হকের পক্ষে, বাতিলের বিপক্ষে কথা বলুন। সমাজ পরিবর্তনে আলেমদের ভূমিকা অপরিসীম।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ, মো. সিয়াম আহাম্মেদ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতিবিদরা চান না আলেমরা সত্য কথা বলুক : হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ১১:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪