ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে সেনাবাহিনীর ক্যাপ্টেন’সহ আটক ২

  • সাদ্দাম হোসেন রকি
  • আপডেট সময় : ১১:০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করা আকরাম হোসেন (৩৮) নামের এক ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় ওই ভুয়া ক্যাপ্টেনের সহযোগী এডভোকেটক জলিল হোসেনকে (৩৯) আটক করা হয়েছে।

বুধবার রাতে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবিলী গ্রামের শামসুল হকের ছেলে আকরাম হোসেন ও সদর উপজেলার চুল্লাডগি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে এডভোকেট মোহাম্মদ জলিল হোসেন।

সেনাবাহিনী জানায়, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী এডভোকেট মোহাম্মদ জলিল হোসেনকে আটক করে।

অভিযোগ রয়েছে, ভুয়া ক্যাপ্টেন আকরাম ও অ্যাডভোকেট জলিল নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের থেকে মামলা মীমাংসার প্রলোভনে টাকা আদায় করে আসছিলো।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

নোয়াখালীতে সেনাবাহিনীর ক্যাপ্টেন’সহ আটক ২

আপডেট সময় : ১১:০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪