ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নারী শিক্ষককে হেনস্তাসহ অনিয়মের অভিযোগ, লক্ষ্মীপুরে প্রশিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

  • মোঃ নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

oplus_0

লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও নারী হেনস্তার অভিযোগে পিটিআই’র শারীরিক শিক্ষা ইনস্ট্রাক্টর মো. জসিম উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বিটিপিটির প্রশিক্ষণার্থী শিক্ষকরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের পিটিআই প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে অভিযুক্ত প্রশিক্ষকের বিরুদ্ধে তাঁরা নানা স্লোগান দেন বিক্ষুব্দরা।
এসময় আন্দোলনরত প্রশিক্ষণার্থী শিক্ষকরা অভিযোগ করেন, পিটিআই’র শারীরিক শিক্ষা ইনস্ট্রাক্টর মো. জসিম উদ্দিন ১৮ বছর ধরে একই কর্মস্থলে আছেন। বিগত সরকারের আমলেও তিনি প্রভাব বিস্তার করে দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন। প্রশিক্ষণার্থী শিক্ষকদের সাথে দাস-দাসী সুলভ আচরণ করেন তিনি। এছাড়াও তিনি বিভিন্ন অজুহাতে নারী প্রশিক্ষণার্থীদের হেনস্থা করেন। সম্প্রতি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে এক নারী শিক্ষককে শিক্ষার্থী ও অভিভাবকদের সামনেই হেনস্তা করেন।
তার এসব অন্যায় কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন প্রশিক্ষণার্থীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন সহ পাঁচ দিনের ভিতর অভিযুক্ত প্রশিক্ষককে অপসারণ করা না হলে আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মো. জসিম উদ্দিন জানান, তার বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন। তাকে প্রতিষ্ঠান থেকে সরানোর জন্য একটি মহল ষড়যন্ত্রমূলক ভাবে এসব করছে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারী শিক্ষককে হেনস্তাসহ অনিয়মের অভিযোগ, লক্ষ্মীপুরে প্রশিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪