ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী মাহাবুব কামাল খান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহাবুব ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলম খার ছেলে। তার বাড়ি পুর্ব ফকিরপাড়া গ্রামে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে তাকে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভেতর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা হয়। ওই ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং শতাধিক ছাত্র আহত হয়। এ ঘটনায় গত ১৩ নভেম্বর মামুনুর রশিদ মামুন নামে এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রংপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন : ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মামলায় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামি করা হয়। ওই মামলার ৮৬নং আসামি মাহাবুব কামাল খান সুজন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহামুদুন-নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

লালমনিরহাটে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪