ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলার আবেদন করা হয়েছে। রবিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর ছিদ্দিকের আদালতে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যবসায়ী।

মামলায় অজ্ঞাতনামা আরো ৫০০ জনকে আসামি করা হয়েছে। বাদীর আইনজীবী ইরফানুল হক সাংবাদিকদের জানিয়েছেন, মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অজ্ঞাত আসামি করা হয়েছে অন্তত ৪০০ থেকে ৫০০ জনকে। আদালত বাদীর বক্তব্য গ্রহণ করেছেন তবে কোনো আদেশ দেননি। আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন।

মামলার আবেদনে বাদী এনামুল হক উল্লেখ করেছেন, গত ২৬ নভেম্বর জমি নিবন্ধন কার্যালয়ে জমি নিবন্ধনের জন্য আসেন।

জেলা নিবন্ধন কার্যালয় আদালত প্রাঙ্গনে অবস্থিত। এ সময় পুলিশের সাথে ইসকন ও চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ইসকনের অনুসারীরা হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করে। মারধরে তার হাত ভেঙে যায়।

শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে মামলা করতে বিলম্ব হয়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন বাদী এনামুল হক।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস।  আদালত তার জামিন না মঞ্জুর করায় তিনি কারাগারে আছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

আপডেট সময় : ০৩:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪