ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শৈলকুপায় ধান আনাকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৬ জন আহত হয়েছেন।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে ধানের জমিতে পথ বের করা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দোহারো গ্রামের দাউদ আলী নামের এক ব্যক্তি মাঠে ধান আনার জন্য গাড়ি নিয়ে একই গ্রামের হিয়ার আলীর জমির কাটা ধান সরিয়ে গাড়ি নিতে গেলে হিয়ার আলী নামের ওই ব্যক্তি  বাধা দেয় । সেই ঘটনাকে কেন্দ্র করে  আওয়ামী নেতা হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরাক আলীর সঙ্গে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মোশাররফ মাতুব্বরের সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী  সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মহিলাসহ উভয় গ্রুপের ৬ ব্যক্তি গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান বোরাক আলী  জানান, মাঠে গাড়িতে ধান আনার পথ বন্ধ করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দোহারো গ্রামে মাঠের ফসল আনার গাড়ির পথ বন্ধ করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংবাদ পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত আছে। এখনও কেউ অভিযোগ দেইনি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শৈলকুপায় ধান আনাকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট সময় : ০২:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪