ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

নোয়াখালী পৌর এলাকায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে দত্তেরহাট বাজার সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে।  তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয়রা জানায়, বিকালে ঢাকা থেকে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেনটি। রাতে সেটি মাইজদী স্টেশন থেকে সোনাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১০টার দিকে ট্রেনটি দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। এতে তার শরীর থেকে পা আলাদা হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে রেল লাইনে সে কী করছিলো তা জানাতে পারেনি কেউ।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির বলেন, উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জিআরপি পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে নিহতের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

আপডেট সময় : ১১:২৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪