ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মোটরসাইকেল দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুই জন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ষাটপাকিয়া এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার  নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫) ও মাদারীপুর সদরের বাসিন্দা মোটরসাইকেল চালক মো. আল-আমীন সিরাজ (৪৫)।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও নলছিটি থানার (ওসি) আব্দুস সালাম বলেন, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়।

তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২

আপডেট সময় : ০৯:৪৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪