ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

হাতিয়ায় মাছধরার ট্রলার ডুবি, নিহত-২, নিখোঁজ-২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ঘনকুয়াশার কবলে পড়ে ডুবচরের সাথে ধাক্কা লেগে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নদী থেকে ডুবে যাওয়া ট্রলারে থাকা আবদুল হাসেম (৪৫) ও জুয়েল (২৭) নামের দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২০ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ আছেন দেলোয়ার হোসেন ও ইরান উদ্দিন নামের দুই জেলে।

শুক্রবার ভোরে বুড়িরদোনা ঘাট এলাকার মেঘনা নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবদুল আলীর ছেলে আবদুল হাসেম ও একই ওয়ার্ডের মোস্তফার ছেলে জুয়েল। তারা দুইজন সম্পর্কে মামা-ভাগিনা।

স্থানীয়রা জানান, রবিউল মাঝির একটি ট্রলার বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। শুক্রবার ভোরে মাছ ধরা অবস্থায় ঘনকুয়াশার কারণে দেখতে না পেয়ে নদীর ডুবোচরের সাথে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়। এসময় ট্রলার থেকে ২০ জেলে সাঁতার দিয়ে কূলে উঠে আসলেও নিখোঁজ হন ৪জন। পরে স্থানীয়রা নদীতে খোজাখুঁজি করে ২জনের মৃতদেহ উদ্ধার করতে পারলেও এখনও পর্যন্ত দুই জেলে নিখোঁজ রয়েছে।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, কুয়াশার কারণে জেলেদের ট্রলারটি ডুবচরে ধাক্কা লেগে উল্টে যায়। স্থানীয়দের সহযোগিতায় ২০ জন জেলেকে জীবিত ও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২জেলেকে উদ্ধারে কোস্টগার্ড ও নৌ পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাতিয়ায় মাছধরার ট্রলার ডুবি, নিহত-২, নিখোঁজ-২

আপডেট সময় : ০৪:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪