ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কমলনগরে ৪ ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে  প্রশাসনিক কর্মকর্তা  নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন তারা ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় বৃহস্পতিবার জেলা প্রশাসক  উপজেলার বিভিন্ন দপ্তরের ৪ জন কর্মকর্তাকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এ অতিরিক্ত দায়িত্ব দেন।

জানা যায়, সরকার পতনের পর থেকে উপজেলার হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, পাটোয়ারির হাটের এ্যাডভোকেট নুরুল আমিন রাজু,  সাহেবেরহাটের মো আবুল খায়ের ও চরমার্টিন ইউনিয়নের ইউছুফ আলী মিয়া পরিষদে অনুপস্থিত রয়েছেন।  এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে ওই সব এলাকার বাসিন্দাদের। ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমকে গতিশীল রাখতে হাজিরহাটে মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, পাটারিরহাটে সিনিয়র মৎস্য কর্মকর্তা  তুর্য সাহা, সাহেবের হাটে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও চরমার্টিনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো মোহসীনকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, দীর্ঘদিন চার ইউপি চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যহত হচ্ছে। নাগরিক সেবা সচল রাখতে ইউনিয়ন পরিষদ বিধিমালা মোতাবেক ওই সব ইউপিতে সাময়িকভাবে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এই বিষয় জানতে তাদের অফিসিয়াল নাম্বারের কল করলে তাদের দুজনের নাম্বার বন্ধ ও দুজনের নাম্বারে কল ঢুকলেও তা রিসিভ করা হয় নি। পরবর্তীতে আর যোগাযোগ করা সম্ভব হয় নি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কমলনগরে ৪ ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ

আপডেট সময় : ০৪:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪