ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে উদযাপন হলো স্বৈরাচারের চল্লিশা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ৪০ দিন উপলক্ষে রাজধানীর মিরপুরে উদযাপন করা হয়েছে ‘স্বৈরাচারের চল্লিশা’। শনিবার মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এ আয়োজন করে মিরপুরবাসী। এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের মো. নাহী, মাসুদুর রহমান, ফারদিন হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর ও এলাকাবাসী।

জানা গেছে, ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের ৪০ দিন উপলক্ষে চল্লিশা আয়োজনে গরু জবাই ও বিরিয়ানি রান্না করা হয়। একইসঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এলাকাবাসীসহ সবার মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

চল্লিশার আয়োজক মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বিশেষ করে আজমল হাসপাতালের গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এ এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দুর্গ ও আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তাই স্বৈরাচার পতনের চল্লিশতম দিনে আমরা বাঙালি মুসলিমের ঐতিহ্য অনুযায়ী চল্লিশা পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের একটা চেষ্টা করেছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

রাজধানীতে উদযাপন হলো স্বৈরাচারের চল্লিশা

আপডেট সময় : ১২:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪