ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নোয়াখালীতে বন্যায় কৃষকের ক্ষতি ৬৪৩ কোটি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

নোয়াখালীর ৯ উপজেলার মধ্যে আট উপজেলায় ভয়াবহ বন্যায় কৃষিখাতে ক্ষতির পরিমাণ প্রায় ৬৪৩ কোটি টাকা।

সোমবার (২ সেপ্টেম্বর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মীরা রানী দাস জানান। তিনি বলেন, বন্যায় জেলায় মোট ৩৮ হাজার ৪৫৬ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এরমধ্যে রোপা আমন ২৫ হাজার ৬০১ হেক্টর, বীজতলা চার হাজার ৫৩৬ হেক্টর, আউশ চার হাজার ৫২১ হেক্টর, শরৎকালীন সবজি তিন হাজার ২১৬ হেক্টর, ফল বাগান ৪৩৭ হেক্টর, পানের বরজ ৫৭ হেক্টর, আখ ১৩ হেক্টর, আদা ২০ হেক্টর ও হলুদ ৫৫ হেক্টর ক্ষতি হয়েছে।

ডা. মীরা রানী দাস আরও বলেন, টাকার অংকে এ ক্ষতির হিসাব করা কঠিন। তারপরও প্রাথমিকভাবে বন্যায় নোয়াখালীতে কৃষিখাতে প্রায় ৬৪৩ কোটি টাকা ক্ষতি নিরূপণ করা হয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, সোমবার সকাল পর্যন্ত গত ১৫ ঘণ্টায় নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় ৪০ মিলিমিটার পানি কমেছে। এছাড়া আট উপজেলার ৮৭ ইউনিয়নের ১৭ লাখ ৮৭ হাজার মানুষ এখনো পানিবন্দি। এদের মধ্যে এক হাজার ৬৩ আশ্রয়কেন্দ্রের দুই লাখ এক হাজার মানুষ আছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে বন্যায় কৃষকের ক্ষতি ৬৪৩ কোটি

আপডেট সময় : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪