ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপন ও ইসলামিক ব্যাংকিং’ কর্ণারের উদ্বোধন

লক্ষ্মীপুরের দালাল বাজারে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে  বৃক্ষ রোপন ও ইসলামিক ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার দালাল বাজারে ডিগ্রি কলেজ ও ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি: দা:) অভি দাস।
ব্যাংকটির উদ্যোগে দুই শতাধিক নারিকেল গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক নোয়াখালী অঞ্চলের উপব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মাঈনুল ইসলাম, লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক আকবর হোসেন, দালাল বাজার উপশাখা ব্যবস্থাপক মোহাম্মদ মাকসুদের রহমান ও দালাল বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
পরে ফিতা কেটে ব্যাংকের দালাল বাজার শাখায় ‘ইসলামিক ব্যাংকিং’ কর্ণারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের উধ্বতন কর্মকর্তা, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
এদিকে দুপুরে লক্ষ্মীপুর শাখার ‘ইসলামিক ব্যাংকিং’ কর্ণারের উদ্বোধন করেন নোয়াখালী অঞ্চলের উপব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মাঈনুল ইসলাম। এসময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আকবর হোসেন, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপন ও ইসলামিক ব্যাংকিং’ কর্ণারের উদ্বোধন

আপডেট সময় : ০৪:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪