ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সনাতনী ভাইয়েরা আমাদের আত্মীয়

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, সনাতনী ভাইয়েরা আমাদের আত্মীয়। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।

শনিবার (৩০ নভেম্বর) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকার পথসভায় তিনি এ কথা বলেন।

আব্দুল আলীম বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নায়ক ইসকন। আসুন সনাতনী ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধভাবে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করি।

এ পথসভায় বক্তারা ইসকন নিষিদ্ধের দাবির সঙ্গে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন ও জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সনাতনী ভাইয়েরা আমাদের আত্মীয়

আপডেট সময় : ০১:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪