ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে মোটর সাইকেল চোর চক্রের মুল হোতা আটক

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০৬:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

বান্দরবানে পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর চক্রের মুল হোতা রাহুল তঞ্চঙ্গ্যা নামে একজনকে আটক করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুর্গম ধোপাছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর ) সকালে বান্দরবানের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার। আটক রাহুল তঞ্চঙ্গ্যা রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার বলেন, সম্প্রতি বান্দরবানে মোটর সাইকেল চুরি বেড়ে যাওয়ায় খুবই দু:খজনক ঘটনা। তিনি বলেন, সাম্প্রতিক বান্দরবানে মোটর সাইকেল চুরির ঘটনার পর বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সে মামলার প্রেক্ষিতে পুলিশ কাজ শুরু করে এবং সর্বশেষ গতকাল (বুধবার ২৭ নভেম্বর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুর্গম ধোপাছড়ি এলাকা থেকে মোটর সাইকেল চোর চক্রের অন্যতম হোতা রাহুল তঞ্চঙ্গ্যা নামে একজনকে আটক করতে সক্ষম হয়েছি। এসময় তার কাছ থেকে ৩টি মোবাইল ও ৭টি মোবাইল সীম জব্দ করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার পিপি এম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো: রায়হান কাজেমী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাসুদ পারভেজ, প্রেসক্লাবের সহ-সভাপতি নাছিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এন জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি বান্দরবানে রাতের আধারে বাসা বাড়ি থেকে মোটর সাইকেল চুরি করে আশপাশের জোপঝাড় অথবা পুকুরে ফেলে যায় একটি চক্র। পরবর্তীতে মোটর সাইকেল মালিকদের কাছ থেকে অভিনব কায়দায় বিকাশে টাকা নিয়ে আসছিল এই চোর চক্রটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বান্দরবানে মোটর সাইকেল চোর চক্রের মুল হোতা আটক

আপডেট সময় : ০৬:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪