ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৫৩ বছরের সুযোগ মতবিরোধের কারণে যেন হাতছাড়া না হয়: নুর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ৫৩ বছরে সুযোগ একবার পেয়েছি, এই গণঅভ্যুত্থান একবার হয়েছে। সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের ছোটখাটো মতবিরোধের কারণে এই সুযোগ যেন হাতছাড়া না হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বরিশাল সদর উপজেলায় তিন দিনব্যাপী চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন অনুষ্ঠিত ওলামা-মাশায়েখ সম্মেলনে অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নূর বলেন, ‘৫৩ বছরের বিগত দিনের দুঃশাসন এবং জুলুমতন্ত্রের গতানুগতিক পুরনো রাজনীতি আমরা দেখেছি, আমাদের সামনে একটি সুযোগ এসেছে। এই সুযোগটি আমরা কীভাবে কাজে লাগাবো, তা নিয়ে সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।’

তিনি আরও বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এবং আমরা এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। যেখানে জুলুম, দুঃশাসন, ভোট ডাকাতি, জালিয়াতি, মানুষের ওপর হামলা-মামলা ও রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না। তবে এটা সত্যি যে, এখনই কিছু রাজনৈতিক দলের উৎপাত শুরু হয়ে গেছে, মনে হচ্ছে তারা ক্ষমতায় চলে এসেছে। এটা হতে দেয়া যাবে না।

নূর বলেন, ‘আমি জেলা ও উপজেলায় গিয়েছি এবং পরিষ্কারভাবে ডিসি, এসপি, ইউএনওদের বলেছি, যেখানে সেসব দল সক্রিয় আছে, তাদের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় ও আলোচনা করে জনকল্যাণে সরকারি কাজগুলো করতে হবে। কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া যাবে না, আর বাকিদের অবহেলা করা যাবে না।’

চরমোনাই পির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে আরও বক্তৃতা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ, বাংলাদেশ ফরায়েজী জামায়াতের আমীর হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি বাহাদূরপুরের পীর হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, কমলনগর পির সাহেব আল্লামা খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫৩ বছরের সুযোগ মতবিরোধের কারণে যেন হাতছাড়া না হয়: নুর

আপডেট সময় : ০৬:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪