ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় লক্ষ্মীপুরে তৌহিদী জনতার বিক্ষোভ 

  • মো. নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ১০:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮ টার দিকে লক্ষ্মীপুর শহরে ইসকন বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে তারা। এশার নামাজের পর শহরের চক মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। বাজার সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি। উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বরে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভকারীরা।
এ সময় আইনজীবীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলে ইসকন বিরোধী স্লোগান দেয় তৌহিদী জনতা।
বিক্ষোভকারীরা বলেন, চট্টগ্রামে আইনজীবীকে যারা হত্যা করেছে, তারা সন্ত্রাসী। ইসকন সন্ত্রাসী সংগঠন, বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন ঠাঁই পেতে পারে না। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বাংলাদেশের স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হোক।
বিক্ষোভকারীরা বাংলাদেশ থেকে ইসকন সংগঠকে নিষিদ্ধ করার দাবি তুলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
বক্তব্যে তারা বলেন, তারা (ইসকন) আমাদের একজন ভাইকে হত্যা করা হয়েছে, তাই আমাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আমাদের সেই স্বাধীনতাকে নাস্যাৎ করে দেওয়ার জন্য ভারতীয় ষড়যন্ত্র শুরু হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন ইসকন দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। আমরা তাদের হুশিয়ার করে দিচ্ছি- ৯২ শতাংশ মুসলমানের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা সম্ভব হবে না।
তারা হুশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি সেই চেষ্টা করে, তার পরিমাণ ভাল হবে না। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আজকে যে ন্যক্কারজনক ঘটনা (চট্রগ্রামে হত্যা) ঘটেছে, সেটার অতিসত্তর বিচার করতে হবে। ইসকনকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। আমরা তাওহীদী জনতার পক্ষ থেকে বলছি- ইসকন হিন্দু ধর্মাবলম্বীদের কোন সংগঠন নয়, ধর্মীয় সংগঠন নয়, মানবতাবাদী সংগঠন নয়। এটি একটি সন্ত্রাসী সংগঠন।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় লক্ষ্মীপুরে তৌহিদী জনতার বিক্ষোভ 

আপডেট সময় : ১০:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪