বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রাম আদালতে সরকারি পক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় বান্দরবান জেলার জামায়াতে ইসলামী, ছাত্র শিবির এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলার শহরের বিভিন্ন এলাকা থেকে সাধারন মুসল্লিরা একে একে বান্দরবান কেন্দ্রীয় মসজিদে এসে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদদক্ষিণ করে ট্রাফিক মোড় এসে সমাবেশ করে বিক্ষুব্ধ জনতা। সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ইসকন সংগঠনকে লালন পালন করে আসছে। স্বৈরশাসকদের পূণরায় ক্ষমতায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে তারা একজন মুসলমান আইনজীবীকে পরিকল্পিত ভাবে হত্যার করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা আইনজীবী হত্যা করেছে তাদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলার সিনিয়র মাদ্রাসা’র অধ্যক্ষ বদরুল হক জেলা জর্জ কোট জামে মসজিদে খতিব মুজিবুল হক এবং বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষে আশিফ ইকবাল।
উল্লেখ্য, গতকাল ২৫ নভেম্বর সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিম্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন। সড়কপথে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত এই সংগঠককে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয়। সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। আজ দুপুর তাকে চট্টগ্রাম কোর্টে তোলা হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোহেল কান্তি নাথ 





































