ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যার বিচার চায় রোহিঙ্গারা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি উখিয়ার কুতুপালং এলাকায় ১ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছান। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে সংঘটিত গণহত্যার বিষয়ে কথা বলেন।

পরে তিনি ৪ নম্বর রোহিঙ্গা শিবিরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

তার সঙ্গে ছিলেন ১৬ সদস্যের প্রতিনিধিদল। বিকেলে তিনি কক্সবাজারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, আইসিসির প্রসিকিউটর করিম এ এ খান কেসি রোহিঙ্গা ভিক্টিম ও তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। একটা এক্সপ্রেকটেশন রয়েছে, তারা এই ঘটনায় (মায়ানমার গণহত্যা) বিচার দেখতে চায়।

তিনি বলেন, করিম এ এ খান রোহিঙ্গা যাদের সঙ্গেই কথা বলেছেন তারা সবাই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে তারা নিজেদের দেশে ফেরত যেতে চায়।

এ ব্যাপারে করিম খান জানিয়েছেন- এটি দীর্ঘ প্রক্রিয়া।

তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।সূত্রমতে, কঠোর নিরাপত্তার চাদরে তিনি মানবতাবিরোধী অপরাধের বিষয়ে নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন। তবে কী কী নিয়ে আলোচনা ও তদন্ত হয়েছে তা নিশ্চিত করা যায়নি।এর আগে সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান করিম এ এ খান। একইদিন দুপুরে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোহিঙ্গা শিবির পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্তের কাজে বাংলাদেশে ৪ দিনের সফরে এসেছেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ এ খান। তিনি ২৫-২৮ নভেম্বর বাংলাদেশে থাকবেন। কক্সবাজারে তিনি রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তের কাজে অভিযুক্তদের সঙ্গে বসবেন, কথা বলবেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

জানা গেছে, কক্সবাজারের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ফিরে গেছেন করিম। ঢাকায় অবস্থানকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

প্রসঙ্গত, সর্বশেষ গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ এ খান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

গণহত্যার বিচার চায় রোহিঙ্গারা

আপডেট সময় : ০৭:০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪