ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বিস্ফোরক মামলায় তারেক রহমানকে অব্যাহতি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

গাজীপুরের জয়দেবপুর থানায় পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার ২৪ নভেম্বর জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৩ গাজীপুরের বিচারক মো. বাহউদ্দিন কাজী শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন ড. সহিদুজ্জামান, মেহেদী হাসান এলিস, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, শফিকুল আলম মিলু।

আদালত বিবাদী পক্ষের আইনজীবী  ড. সহিদুজ্জামান এ তথ্য জানান।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারিতে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া পুলিশ ফাঁড়ি আওতাধীন মনিপুরের খাসপাড়া এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মোতালেব মেম্বারকে প্রধান আসামি করে ১৮ জনের নামে জয়দেবপুর থানায় মামলা হয়। নাম না জানা আসামি করা হয় ৪০ থেকে ৪৫ জনকে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা বিস্ফোরক আইনে জয়দেবপুর থানার এসআই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে মামলাটি করেন।

একই বছরের আগস্টে এসআই এমদাদুল হক তদন্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী মৃত অধ্যাপক এমএ মান্নানের ছেলে মনজুরুল করিম রনিকে সংযুক্ত করে ৩২ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত তা গ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আজ আসামিদের মামলা থেকে অব্যাহতি দেন বিচারক।

এর আগে গত বুধবার শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্যের অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পান তারেক রহমান। ২০১৪ সালে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ এই মামলাটি করেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

গাজীপুরে বিস্ফোরক মামলায় তারেক রহমানকে অব্যাহতি

আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪