নবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় নোয়াখালীর সোনাইমুড়ীতে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্প থেকে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার ৪টি গ্রামের প্রায় দুই হাজার রোগিকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্প শেষ হবে বিকেল ৫টায়। দিনব্যাপি এ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ঢাকার বিভিন্ন হাসাতাল থেকে আশা ২১জন বিশেষজ্ঞ চিকিৎসক। সেবা নেওয়া মানুষদের মধ্যে বেশি ছিলো নারী ও শিশুরা। বেশির ভাগ ঠান্ডা জনিত সমস্যা এবং চর্ম ও এলার্জি রোগি সেবা নিয়েছেন।
সকালে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারি তুহিন ফারাবী। তিনি বলেন, সাম্প্রতি শেষ হওয়া বন্যা ও পরবর্তী দীর্ঘ জলাবদ্ধতার কারনে যেমন নোয়াখালীতে অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেমনি বন্যা পরবর্তী মানুষের মধ্যে পানিবাহিত’সহ বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে। বন্যা চলাকালিন সময় ও তার পর আমরা বিভিন্ন সময় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছিলাম। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণলায়রে সহযোগিতায় আমরা বিভিন্ন এলাকায় ফ্রী মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু করেছি। প্রথম ধাপে নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার মানুষকে আমরা চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছি। আমারদের এ কার্যক্রম সারাদেশে অব্যহত থাকবে।
চেতনায়২৪ ডেস্ক : 





































