ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় জোহুর বারুতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মোড়ল (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (১৭নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার জোহুর বাহরুর শহরের সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিল্লাল মোড়ল।

নিহত বিল্লাল মোড়ল শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি গ্রামের আলাউদ্দিন মোড়লের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল মোড়ল। তিনি সেখানে গিয়ে জোহুর বারু শহরে টাইলস মিস্ত্রির কাজ করতেন। সর্বশেষ তিন বছর আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ব্যক্তিগত মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। মোটরসাইকেলযোগে সড়ক অতিক্রম করার সময় তার মোটরসাইকেলটি বামপাশ থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুলতানাহ আমিনাহ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি। এদিকে এই খবর পরিবারের কাছে পৌঁছালে এলাকাজুড়ে শোকের মাতম শুরু হয়।

বিল্লাল মোড়লের ভাই রহমান মোড়ল আমার ভাই ভীষণ পরিশ্রমী ছিল। এবার দেশে এলে ওকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। ঘাতক গাড়ি আমার ভাইয়ের জীবন কেড়ে নিলো। শেষবারের মতো ভাইয়ের মুখটা দেখতে চাই।

স্থানীয় ইউপি সদস্য রহিমা খাতুন বিল্লাল সম্পর্কে আমার ভাই হয়। আমরা ওর মরদেহ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।

বিষয়টি নিয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মৃত্যুর ব্যাপারে আমার জানা নেই। তবে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করলে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা করা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

আপডেট সময় : ০২:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪