ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতালের ২৫তম শাখার উদ্বোধন

নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের ২৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ১৬নভেম্বর থেকে ডিসেম্বর-২০২৪ পর্যন্ত এ শাখায় রোগিদের জন্য ব্রেইন এমআরআই মাত্র ৪০০০টাকা ও সিটি স্ক্যান ২০০০ টাকায় করার সুবিধা’সহ অন্যান্য সকল পরীক্ষা-নিরীক্ষার ওপর ৩৫% ছাড় প্রদান করা হবে।

শনিবার দুপুরে জেলা শহর মাইজদীর হাসপাতাল সড়কে এ শাখাটির উদ্বোধন করা হয়। এরআগে সকালে উদ্বোধন উপলক্ষ্যে মাইজদীর একটি কনভেনশন হলে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ইবনে সিনাফার্মাসিউটিক্যালস পিএলসি-এর চেয়ারম্যান ও ট্রাস্টের সদস্য (অর্থ) কাজী হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু নাসের মো. আব্দুজ জাহের। স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু নাসের মোঃ আব্দুজ জাহের বলেন, ইবনে সিনা ট্রাস্ট কোন দলের নয়, ধর্মের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতিয়তাবাদের নয় এটি সবার এবং সকল দলের প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ মেশিনারিজ, দক্ষ জনশক্তি, কোয়ালিটি রিপোর্ট, ন্যায্য মূল্য ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে আজ থেকে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলায় ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার কার্যক্রম শুরু করেছে। এই শাখার মাধ্যমে এই অঞ্চলের মানুষে স্বল্প খরচে উন্নত সেবা পাবেন। এ অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য যেনো ঢাকামুখি বা বিদেশ মুখি হতে না হয় তার জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে সকল সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার নোয়াখালীতে প্রতিষ্ঠিত হয়েছে।

স্বাগত বক্তব্যে ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. এ. কে.এম সদরুল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান জনগণের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে ইবনে সিনা ট্রাস্ট ঢাকা ও ঢাকার বাইরে নতুন নতুন সেবাকেন্দ্র চালু করছে। এ শাখা সবচেয়ে বড় একটি শাখা। অন্যন্য শাখার মতই এ শাখা থেকেও রোগিরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন সুবিধা এবং তুলনামূলক কম খরচে সবধরনের ডায়াগনোস্টিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সরকারি তুহিন ফারাবী, ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি শাখার ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: শহীদুল গনি, হাসপাতালের ডিরেক্টর এডমিন মো: আনিসুজ্জামান, জি এম মাসুদ, মো. জাহিদুর রহমান ও মো. নিয়াজ মাখদুম শিবলী, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতালের ২৫তম শাখার উদ্বোধন

আপডেট সময় : ০৮:২২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪