এমনকি কমায় অক্সিডেটিভ স্ট্রেস। যার ফলে নিউরাল সেলগুলো ঠিকমতো কাজ করতে পারে। শুধু তাই নয়, নিয়মিত এই ড্রাই ফ্রুট খেলে ব্রেনে নতুন কোষ তৈরি হয়। যার ফলে দ্রুত কাজ করে মস্তিষ্ক। তাই এই অঙ্গের হাল ফেরাতে চাইলে যত দ্রুত সম্ভব খেজুর খাওয়া শুরু করে দিন।
প্রেগন্যান্সির সেরা ওষুধ
গর্ভাবস্থায় অনেকের শরীরেই পুষ্টির ঘাটতি হওয়ার আশঙ্কা থাকে। যার ফলে বিপদে পড়তে পারেন গর্ভবতী ও তার সন্তান। তাই এই সময় হাই ক্যালোরি খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর এমনই একটি অতি উত্তম খাবার হলো খেজুর। তাই রোজের ডায়েটে অবশ্যই এই ড্রাই ফ্রুটকে জায়গা করে দিন। তাতেই পরিস্থিতিকে অনুকূলে আনতে পারবেন। এড়িয়ে চলতে পারবেন বহু জটিল অসুখ।
ক্যান্সারকে দুরে রাখবে
ক্যান্সার একটি মরণঘাতী রোগ। তাই চেষ্টা করুন যে ভাবে হোক ক্যান্সারের ফাঁদ এড়িয়ে চলার। আর সেই কাজেও আপনাকে সাহায্য করতে পারে খেজুরের মতো একটি উপকারী ড্রাই ফ্রুট। আসলে খেজুরে উপস্থিত ক্যারোটিনয়েডস, ফেনোলিকস ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ডিএনএ-এর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে। তাই নিয়মিত এই ড্রাই ফ্রুট খেতে ভুলবেন না।
কিডনির জন্য উপকারী
আমাদের দৈনন্দিন জীবনযাত্রার জেরে কিডনির হাল বেহাল হতে সময় লাগে না। এই অঙ্গে জমা পড়ে একাধিক ক্ষতিকর উপাদান। যার জন্য বহু জটিল সমস্যা নিতে পারে পিছু। তাই চেষ্টা করুন যে ভাবেই হোক কিডনির হাল ফেরানোর। আর সেই কাজে মহৌষধ হতে পারে খেজুর। তাই আজ থেকেই শুরু করুন খেজুর খাওয়া।
জীবনযাপন ডেস্ক 






































