ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসানচরে জাপানি প্রতিনিধিদলের খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন

  • মোঃ নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ০৬:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে
জাপান দূতাবাসের প্রতিনিধি এবং শীর্ষস্থানীয় জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল গত ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত ভাসানচর পরিদর্শন করেছেন।
সফরে তারা গত ১১ নভেম্বর ইসলামিক রিলিফ বাংলাদেশ (আইআরবি) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর যৌথ উদ্যোগে পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম (জিএফএ) প্রত্যক্ষ করেন।
প্রতিনিধিদলটি আইআরবি-এর খাদ্য বিতরণ কেন্দ্রগুলো পরিদর্শন করে, যা প্রতি মাসে প্রায় ৩৪ হাজারের বেশি মানুষের কাছে পুষ্টিকর খাদ্য পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।খাদ্য সহায়তা কার্যক্রমটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মর্যাদা বজায় রাখতে সহায়তা করছে। এ বিশাল সংখ্যক এফডিএমএন জনগোষ্ঠির মাঝে সুষ্ঠুভাবে  খাদ্য সহায়তা প্রক্রিয়া পর্যবেক্ষণ করে জাপানি প্রতিনিধি দল ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ভূয়সী প্রশংসা করে।
এ সফরের মাধ্যমে মানবিক এবং উন্নয়নমূলক সহায়তা কার্যক্রমে জাপানের নিরবচ্ছিন্ন অংশগ্রহণ আরও দৃঢ় হবে।
প্রতিনিধিদলে জাপান দূতাবাস ও শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন, মি. নাওকি তাকাহাশি, মিনিস্টার (ডিসিএম), জাপান দূতাবাস
মি. শিনজু কুরাসাওয়া, ফার্স্ট সেক্রেটারি এবং প্রধান, ইকোনমিক কোঅপারেশন সেকশন, জাপান দূতাবাস, মিস শিওরি অনিশি, জেনারেল ম্যানেজার, ইউগ্লিনা কো. লিমিটেড, মি. ইউজি আন্দো, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, জেট্রো, মি. ইউজি আসানো, জেনারেল ম্যানেজার, ওরিয়েন্টাল কনসালটেন্ট গ্লোবাল কো. লিমিটেড, মিস মিও আহমেদ, সহ-প্রতিষ্ঠাতা ও সিএও, হিসাব টেকনোলজিস লিমিটেড, মিস আমিনাতা বা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মিতসুবিশি কর্পোরেশন মি. ইউজি ওয়াগাতা, চিফ রিপ্রেজেন্টেটিভ, টয়োটা সুশো কর্পোরেশন, মি. ইউতো উসামি, ইউনিক্লো কো. লিমিটেড/ফাস্ট রিটেইলিং কো. লিমিটেড
মি. তাকেকি শিমাওয়াকি, রিফিউজি সেল অ্যাডভাইজর (জাইকা এক্সপার্ট), আরআরআরসি।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ভাসানচরে জাপানি প্রতিনিধিদলের খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন

আপডেট সময় : ০৬:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪