ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ শুধু দেশকে ধ্বংস করেনি, গণতন্ত্রকে ধ্বংস করেছে

বাংলাদেশ জামায়াতের সেক্রেটারী জেনারেল ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পরিচালক আবু তাহের মোহাম্মদ মাছুম বলেছেন, আওয়ামীলীগ বিগত ১৬ বছরে শুধু দেশকে ধ্বংস করেনি, তারা গণতন্ত্র, অর্থনীতি, রাজনীতি, পরিবেশ সবই শেষ করেছে। বিভিন্ন সেক্টরের পাশাপাশি সব চেয়ে বেশী ক্ষতি করেছে ইসলামকে। পাঠ্য বই থেকে ইসলাম বাদ দিয়ে ছোট ছোট শিশুদের যৌন বিষয়ক আপত্তিজনক লেখা দিয়ে পাঠ্য বইকে বির্তকিত করেছে।
১০ নভেম্বর (রোববার) বিকেলে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদরাসা মাঠে জেলা জামায়াতের আমিরের শপথ গ্রহণ ও রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শুরুতে তিনি নবনির্বাচিত জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া শপথ পাঠ করান আবু তাহের।
আবু তাহের মোহাম্মদ মাছুম আরও বলেন, শেখ মুজিব চোর রেখেছে, শেষ হাসিনা রেখেছে ডাকাত। আসলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগ কোন দল না। তারা সন্ত্রাসী, লুটতরাজ, দুর্নীতিবাজ, স্বৈরাচারী।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ পরিচালনা অভিজ্ঞতা অর্জন করতে হবে। প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত নিয়ে যেতে হবে। নিজেদের স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থের কথা চিন্তুা করতে হবে। সমাজের অন্যায়, অত্যাচার, জুলুম দেখলে প্রতিবাদ করতে হবে।
জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা মো. আলাউদ্দিন। এতে জামায়াতের জেলা, উপজেলা, থানা ও পৌরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

আ.লীগ শুধু দেশকে ধ্বংস করেনি, গণতন্ত্রকে ধ্বংস করেছে

আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪