ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রায়পুরে স্থানীয়দের হাতে ধরা পড়েছে ধূসর রঙের হনুমান

লক্ষ্মীপুরের রায়পুরে একটি ধূসর রঙের হনুমান জনগণের হাতে ধরা পড়েছে। হনুমানটি এখন উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের উত্তর গাইয়ারচর এলাকায় শ্রীবাস চক্রবর্তী নামে এক ব্যক্তির হেফাজতে রয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দুপুর ১ টার দিকে শ্রীবাস চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পের হাট বাজারে হনুমানটি দেখা যায়। তখন ঘটনাস্থলে কয়েকজন তাকে মারধরের চেষ্টা করে। একপর্যায়ে হনুমানটি গিয়ে শ্রীবাসের কোলে উঠে। পরে তিনি সেটিকে বাড়ি নিয়ে যান।
শ্রীবাস জানান, হনুমানটি ক্ষুধার্ত ছিল। বাড়িতে এনে তাকে খাবার খাওয়ানো হয়েছে। মানুষজনও এখন তাকে দেখতে আসে, খাবারও দেয়। সে এখন ভালো ও নিরাপদে আছে। বন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এসে নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এ অঞ্চলে এর আগে হনুমান দেখা যায়নি।
শ্রীবাসের মেয়ে তিশা চক্রবর্তী বলেন, কয়েকজন লোক হনুমনাকে মারছিল। তখন বাবা দেখে তাকে বাড়িতে নিয়ে আসে। এখন সে আমাদের বাড়িতে আছে। মানুষজনও তাকে দেখতে আসছে।
রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, শ্রীবাশ নামে এক ব্যক্তি হনুমান উদ্ধারের বিষয়টি আমাকে জানিয়েছে। এখন হনুমানটি তার হেফাজতে রয়েছে। দলছুট হয়ে হনুমানটি ঘটনাস্থল চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রায়পুরে স্থানীয়দের হাতে ধরা পড়েছে ধূসর রঙের হনুমান

আপডেট সময় : ০৯:৫২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪