ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিষ্ফোরণে লেডু (৫০) নামে এক রোহিঙ্গা
আহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু
সীমান্তের ৩৪—৩৫ সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত লেডু মিয়া
কক্সবাজার উখিয়া ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, তুমব্রু সীমান্তের মিয়ানমার সীমান্তবর্তী ৩৪—৩৫ সীমান্ত
পিলার এলাকায় কৃষি কাজের শ্রমিক হিসেবে কাজ করতে যায় লেডু মিয়া।
সেখানে কাজ করতে গিয়ে মিয়ানমারের নির্মিত কাঁটাতারের বাংলাদেশের
অভ্যন্তরে জিরো লাইন এলাকায় পৌঁছালে স্থলমাইন বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে
তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে তাকে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজাহারুল
ইসলাম চৌধুরী বলেন, আহত রোহিঙ্গা নাগরিক লেডু কে ঘটনাস্থল থেকে উদ্ধার
করে উখিয়ার এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা আহত

আপডেট সময় : ০৩:৪৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪