ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্যকে প্রত্যাহার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশ সুপার রেজাউল করিম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন- গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক  তারেক আহমেদ,  দেলোয়ার হোসেন  ও আবুল কালাম আজাদ এবং কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেফতার করতে যায় পুলিশের ৮ সদস্য। এ সময় ওই আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারনে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক খাইরুল বাশারকে। তিনি সোমবার যোগদান করেছেন।

প্রসঙ্গত: আসামি ছিনিয়ে নেওয়ার ওই ঘটনায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্যকে প্রত্যাহার

আপডেট সময় : ০৯:১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪