ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আরোহী নিহত হয়েছেন। আহত আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাত শোয়া ৯টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর ও ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি।

পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল দুটিতে থাকা চার ব্যক্তিই গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফরাজি কান্দি গ্রামের এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ০৬:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪