ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৯:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলের সহকারী শিক্ষক মোতালেবকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

গ্রেফতার শিক্ষক আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার রইচ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী প্রকৃতির ডাকে বাথরুমে যায়। এ সময় সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই ছাত্রী দৌড়ে বের হয়ে আসে এবং বিষয়টি অফিসে থাকা এক শিক্ষিকাকে জানায়। পরে এ বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি ধামাচাপা দিতে প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় নেতা কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর্যন্ত দেনদরবার করেন। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহ করতেও বাধা দেন তারা।

পরে নাগেশ্বরী থানা পুলিশ খবর পেয়ে মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে আটক ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

নাগেশ্বরী থানার ওসি এনামূল হক প্রধান জানান, গ্রেফতার শিক্ষক মোতালেবকে মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক অভিযুক্ত শিক্ষককে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আর ভিকটিমকে থানা হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬