ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির নতুন ৪ সদস্য। ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির নতুন চার স্থায়ী কমিটির সদস্য। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন।

নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, বিএনপির রাজনৈতিক দর্শন ও আদর্শকে সামনে রেখে বর্তমান সরকার দেশ পরিচালনা ও উন্নয়নের কাজ এগিয়ে নেবে।

আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশের মানুষের ভোটাধিকার ফিরে এসেছে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।

আরেক স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমান স্বল্প সময়ে যেসব কাজ করেছিলেন, তার ছেলে তারেক রহমান আরও দ্রুত গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

নতুন স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যের ধারক। দলের পক্ষ থেকে পাওয়া এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য তারা কাজ করবেন।

এর আগে চার নেতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দেশের উন্নয়নে নতুন দায়িত্ব নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের

আপডেট সময় : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬