ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফেনী গার্লস ক্যাডেট কলেজে অভূতপূর্ব সাফল্য, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া একজন পরীক্ষার্থী জিপিএ ৪ দশমিক ২৮ পেয়েছে। 

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং ক্যাডেটদের কঠোর অধ্যবসায়ের ফলে এ সাফল্য এসেছে।

কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সল বলেন, শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির কারণে ক্যাডেটরা বরাবরই ভালো ফলাফল করে আসছে।

এ সাফল্যের জন্য তিনি ক্যাডেট, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনী গার্লস ক্যাডেট কলেজে অভূতপূর্ব সাফল্য, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫

আপডেট সময় : ০৩:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬