ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের আলীকদমে বিএনপির উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদমে বিএনপির উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকালে উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা। এসময় তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমান বিএনপিকে সুসংগঠিত করতে জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং কে সাথে নিয়ে প্রতিটি পৌরসভা, উপজেলা, ইউনিয়নসহ গ্রামগঞ্জে বিএনপি’র নাম পৌঁছে দিচ্ছে। তারই ফসল হিসেবে বান্দরবানের প্রতিটি গ্রামে আজ বিএনপির দুর্গ হিসাবে পরিচিতি লাভ করছে। তাই বাংলার মাটিতে আর জয় বাংলার শ্লোগান শোনা যাবে না।

তিনি আরো বলেন, সাধারণ মানুষের হক নিয়ে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে যারা হাজার কোটি টাকার মালিক হয়েছে এই টাকার হিসাব দিতে হবে। বিএনপির হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে আলীকদম উপজেলা বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টু, জয়নাল আবেদীন ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বান্দরবানের আলীকদমে বিএনপির উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪