ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৬৪ শিশু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

গাজীপুর গত ২৪ ঘণ্টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬৪ জন শিশু ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম।

হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২০ জন শিশু। চিকিৎসা সেবা শেষে ছাড়া পেয়েছে ১৮ জন। বর্তমানে মোট ভর্তি রোগী ৬৪ জন।

তিনি আরও বলেন, এ হাসপাতালে জানুয়ারি থেকে এ পর্যন্ত হামে ভর্তি রোগির সংখ্যা ৬২২ জন। এ পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৫৫৬ জন, মারা গেছে দুইজন শিশু।

এদিকে, রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত জায়গা ও এনআইসিইউ নেই। এছাড়া বারান্দায় চিকিৎসা দেওয়ায় সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৬৪ শিশু

আপডেট সময় : ০১:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬